‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলী-ছুরিকাটা সড়কের বেহাল দশা: প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচলে ক্ষুব্ধ এলাকাবাসী!

  • প্রকাশের সময় : Jul 9, 2026 ইং
আমতলী-ছুরিকাটা সড়কের বেহাল দশা: প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচলে ক্ষুব্ধ এলাকাবাসী! ছবির ক্যাপশন: আমতলী-ছুরিকাটা সড়কের বেহাল দশা: প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচলে ক্ষুব্ধ এলাকাবাসী!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী-ছুরিকাটা সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কের ইট উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার দুই পাশ ভেঙে পড়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সংযুক্ত ছবিতে দেখা যায়, সড়কের অধিকাংশ অংশের ইট সরে গিয়ে এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মোটরসাইকেল, অটোরিকশা ও ইজিবাইক অত্যন্ত ধীরগতিতে এবং ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক এবং রোগী বহনকারী যানবাহন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে রোগী নেওয়ার সময়ও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সড়কের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনে অতিরিক্ত সময় ও ব্যয় হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা।

এছাড়া স্থানীয়দের আরও অভিযোগ, নির্বাচনের সময় বর্তমান এমপি অলিউল্লাহ-এর উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সড়কটির স্থায়ী সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বরং তিনি আমতলী উপজেলা থেকেই সর্বোচ্চ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন! তাদের ভাষ্য, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

উপায় না পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির টেকসই সংস্কার এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন---

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় বন্ধকের স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে ব্যবসায়ী

পাথরঘাটায় বন্ধকের স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে ব্যবসায়ী

ad300