ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে একের পর এক মন্দিরে চুরি: সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগ প্রকাশ

  • প্রকাশের সময় : Mar 17, 2026 ইং
বেতাগীতে একের পর এক মন্দিরে চুরি: সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগ প্রকাশ ছবির ক্যাপশন: বেতাগীতে একের পর এক মন্দিরে চুরি: একসঙ্গে নয়টি গুরুত্বপূর্ণ স্থানে চুরি সংগঠিত ঘটনা ঘটেছে
ad728
বরগুনার বেতাগী উপজেলায় একের পর এক হিন্দু সম্প্রদায়ের মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের অন্তত ৯টি গুরুত্বপূর্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরু সংঘের মন্দিরে চুরি হয়। এর এক দিন পর পৌর শহরের অবধূত মন্দিরেও একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া পাঁচ দিন আগে বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি সর্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে চুরি হয়েছে। এসব ঘটনায় রাধাকৃষ্ণের মূর্তি, কাঁসর-ঘণ্টা, ধূপদানের পাত্র, প্রদীপসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা।

বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে দেব-দেবীর অলংকার, রাধাকৃষ্ণের মূর্তি, দানবাক্সের টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে মন্দিরের দরজা-জানালা ভেঙে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

বাংলাদেশ সেবাশ্রমের বেতাগী শাখার সভাপতি অধ্যক্ষ (অব.) মনোরঞ্জন বড়াল বলেন, পৌর শহরের কেন্দ্রস্থলে এমন চুরির ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং মন্দিরগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মন্দিরে চুরি শুধু সম্পদের ক্ষতিই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও আঘাত। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মন্দিরে চুরির ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা:

২০ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300