‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ বরগুনায় হার্ডওয়্যার ব্যবসায়ীদের গোডাউনে চুরির অভিযোগ, পলাতক মীর শাহ্ আজিজ বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জনস্বার্থে গুরুত্বারোপ নগদ অর্থ, খাবার ও কম্বল নিয়ে অসহায় নারীর পাশে বরগুনার মানবিক জেলা প্রশাসক তাছলিমা আক্তার

এলজিইডির ক্রিম্প-ক্রিলিক প্রকল্প পর্যালোচনায় কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু

  • প্রকাশের সময় : Nov 22, 2026 ইং
এলজিইডির ক্রিম্প-ক্রিলিক প্রকল্প পর্যালোচনায় কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু ছবির ক্যাপশন: A KfW review mission has begun assessing the progress of LGED's CRIMP and CReLIC climate-resilient infrastructure initiatives.
ad728

ঢাকা প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্রিম্প ও ক্রিলিক প্রকল্পের কার্যক্রম এবং অগ্রগতি পর্যালোচনায় জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু হয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) সকালে মিশন দলের সদস্যরা ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেন। পরে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্টের নেতৃত্বে মিশনে রয়েছেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং পোর্টফোলিও কোঅর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এস কে তৌহিদুর রহমান। দুপুরে এলজিইডি কার্যালয়ে মিশনের উদ্বোধনী (কিক-অফ) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং ক্রিলিকের পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সালমা শহীদ। সভায় ক্রিম্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। এ সময় ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার, ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকেরা উপস্থিত ছিলেন। মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, পরবর্তী সময়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ক্রিলিকের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন মিশন সদস্যরা। এ পর্যালোচনার মাধ্যমে ক্রিম্প ও ক্রিলিক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কার্যক্রমের কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ জুন ২০২৬ শুক্রবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৫ জুন ২০২৬ শুক্রবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300