‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক APPG-এর সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : Nov 19, 2026 ইং
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক APPG-এর সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: Bangladesh Chief Whip Nurul Islam Moni meets UK Parliament’s Bangladesh APPG delegation to strengthen parliamentary relations and expand bilateral cooperation.
ad728


যুক্তরাজ্য প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (APPG) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি (এমপি) ---

চীফ হুইপের নেতৃত্বে নয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্সের অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব (Prime Minister’s Questions—PMQs) প্রত্যক্ষ করেন। এর আগে হাউস অব কমন্সের সদস্য শ্যারন হজসন এমপির পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে যুক্তরাজ্যের সংসদীয় কার্যপ্রণালি, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করেন প্রতিনিধিদলের সদস্যরা। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক APPG-এর চেয়ার ও হাউস অব কমন্সের সদস্য আপসানা বেগম এমপির সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় অংশ নেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি। সভায় যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নাজ শাহ, শকাত আদম, বেল রিবেইরো-অ্যাডি, আইয়ুব খান, লুইস অ্যাটকিনসন ও মার্গারেট মুলেন এবং লর্ড হোসেন ও ব্যারোনেস মানজিলা উদ্দিনসহ APPG-এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সংসদীয় সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সংসদের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, গণতান্ত্রিক চর্চার অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে APPG-এর চেয়ার আপসানা বেগম এমপির হাতে বিশেষ স্মারক উপহার তুলে দেন চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য হিসেবে নূরুল ইসলাম মনির এ আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ বাংলাদেশের সংসদীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের প্রতিনিধিত্বকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় চাষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনায় চাষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ad300