বরগুনা জেলা প্রতিনিধি: চট্টগ্রাম ও বরগুনায় পৃথক ঘটনায় নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার- ভিডিপি) সদস্যরা। জানা যায়, বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চার বছর বয়সী শিশু সোহান। একপর্যায়ে শিশুটি হাসপাতালের পুরোনো ভবনের ছাদে উঠে যায়। নতুন হাসপাতাল ভবনের পঞ্চম তলা থেকে শিশুটিকে কাঁদতে দেখে কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও আনসার সদস্য আলী হায়দার দ্রুত তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে তার মা ফাতেমা বেগমের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু ইকরা আক্তার। কর্তব্যরত আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেন। পৃথক দুটি ঘটনায় আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন উভয় শিশুর পরিবার। তাদের এ উদ্যোগে স্বস্তি ফিরে আসে পরিবার দুটিতে।
বরগুনায় আনসার সদস্যদের মানবিকতায় ছাদ থেকে উদ্ধার ৪ বছরের শিশু
- প্রকাশের সময় : Nov 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alert Ansar members promptly rescued a 4-year-old boy named Sohan after he got separated from his mother and wandered onto the rooftop of the old building at Barguna General Hospital, safely reuniting him with his family.
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News