স্পোর্টস নিউজ, বরগুনা : আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই বরগুনা জেলা ক্রীড়া সংস্থার মাঠ ও স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নবনিযুক্ত সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন। গতকাল শুক্রবার তিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম সবুজকে সঙ্গে নিয়ে মাঠকর্মী, কর্মকর্তা, খেলোয়াড় ও কোচদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা স্টেডিয়াম ও মাঠের বিভিন্ন অবকাঠামো এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বরগুনা জেলা ক্রীড়া অফিসার উপস্থিত ছিলেন। নবনিযুক্ত সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন বর্তমানে জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও বরগুনা জজ কোর্টের বিজ্ঞ পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বরগুনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন।
বরগুনার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে তাঁদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের উদ্যোগে বরগুনার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং স্থানীয় খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার আরও সুযোগ পাবেন।
দৈনিক শেষকথা Seshkatha News