ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

৫কোটি টাকার পানি শোধনাগার অচল নিরাপদ পানি সংকটে বেতাগীবাসী

  • প্রকাশের সময় : Sep 9, 2026 ইং
৫কোটি টাকার পানি শোধনাগার অচল নিরাপদ পানি সংকটে বেতাগীবাসী ছবির ক্যাপশন: বেতাগীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত অচল হয়ে পড়ে থাকা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনা বেতাগী পৌরবাসীর দীর্ঘদিনের নিরাপদ খাবার পানির সংকট নিরসনে প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হয়নি। নির্মাণ শেষে প্রায় এক বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইনে ত্রুটি ও দক্ষ জনবলের অভাবে প্ল্যান্টটি অচল হয়ে পড়ে আছে। সরেজমিনে দেখা যায়, প্ল্যান্টের বিভিন্ন স্থাপনা ও মূল্যবান যন্ত্রপাতি পড়ে রয়েছে অযত্নে। পানি সংরক্ষণাগারে শেওলা, আবর্জনা ও কচুরিপানা জমেছে। দীর্ঘদিন বন্ধ থাকায় পাম্প, ফিল্টার বেড ও পাইপলাইনের বিভিন্ন অংশে মরিচা ধরতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর ২০২৫ সালের ১৫ জুন প্রকল্পটি পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরীক্ষামূলক পানি সরবরাহের সময় বিভিন্ন স্থানে পাইপলাইন ফেটে যাওয়ার অভিযোগও রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রকল্পের কাজের মান নিয়ে বেতাগী পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের দাবি, নির্ধারিত নকশা ও গুণগত মান বজায় রেখেই কাজ শেষ করা হয়েছে। অন্যদিকে পৌর কর্তৃপক্ষের দাবি, নিম্নমানের কাজের কারণে ব্যাপক সংস্কার ছাড়া প্ল্যান্টটি চালু করা সম্ভব নয়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটা-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ কাটার দাবিতে মানববন্ধন

পাথরঘাটা-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ কাটার দাবিতে মানববন্ধন

ad300