ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : Apr 13, 2026 ইং
আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ওরশ মাহফিল থেকে ফেরার পথে অটোগাড়ি উল্টে জুনায়েদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেপুরা বাজার সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া এলাকায় গাজী কালুর দরগায় রোববার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ওই মাহফিল থেকে অটোগাড়িতে করে বাড়ি ফিরছিল জুনায়েদ। পথে টেপুরা বাজার সড়কের মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অটোগাড়িটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

এ সময় অটোগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় জুনায়েদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, দুর্ঘটনায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে।

নিহত জুনায়েদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে। তার বাবার নাম আবু সায়েদ।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা সড়কের ওই মোড়টিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

ad300