ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

৫৫ কিমি সড়কে ৫১টি বিপজ্জনক বাঁকে বরগুনা–বাকেরগঞ্জ–বরিশাল আঞ্চলিক মহাসড়কটি

  • প্রকাশের সময় : Apr 4, 2026 ইং
৫৫ কিমি সড়কে ৫১টি বিপজ্জনক বাঁকে বরগুনা–বাকেরগঞ্জ–বরিশাল আঞ্চলিক মহাসড়কটি ছবির ক্যাপশন: ৫৫ কিমি সড়কে ৫১টি বিপজ্জনক বাঁকে বরগুনা–বাকেরগঞ্জ–বরিশাল আঞ্চলিক মহাসড়ক
ad728
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ বরগুনা–বাকেরগঞ্জ–বরিশাল আঞ্চলিক মহাসড়কটি যেনো ঝুঁকি ও দীর্ঘস্থায়ী ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে অন্তত ৫১টি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় প্রতিনিয়ত সরক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। আঞ্চলিক মহাসড়কে উন্নীত হলেও মাত্র ১৮ ফুট প্রশস্ত সরু রাস্তার কারণে পরিবহন চলাচলে সৃষ্টি হচ্ছে চরম বিঘ্ন।

কুয়াকাটা–ঢাকা মহাসড়কের বাকেরগঞ্জ পয়েন্ট থেকে শুরু হওয়া এই সড়কটি বরগুনা, মির্জাগঞ্জ ও বাকেরগঞ্জের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অন্তত ৩০০টি যাত্রীবাহী বাসসহ অসংখ্য পণ্যবাহী যানবাহন এ পথে চলাচল করে।

এদিকে পায়রা সেতুতে ওজন সীমা নির্ধারণ করে দেওয়ায় ৩০ টনের বেশি ভারী ট্রাকগুলো বিকল্প হিসেবে এই সরু সড়কটি ব্যবহার করছে। এতে সড়কের বিভিন্ন ব্রিজ ও কালভার্ট মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ২৮টি স্থানে যানবাহনের ওজন মাপার স্কেল থাকলেও বরগুনায় এমন কোনো ব্যবস্থা নেই। ফলে অতিরিক্ত বোঝাই যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় বাসচালক সাইফুল ইসলাম বলেন, “বরগুনা থেকে বরিশাল যেতে ৫১টি বিপজ্জনক বাঁক পার হতে হয়। অনেক সময় সামনে কী আছে তা বোঝার আগেই হঠাৎ বাঁক চলে আসে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মনির হোসেন কামাল দ্রুত সড়কটিতে ওজন মাপার স্কেল স্থাপনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণেই বরগুনা উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। একটি প্রশস্ত ও নিরাপদ সড়ক এখন সময়ের দাবি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কটি প্রশস্তকরণ ও বিপজ্জনক বাঁক সরলীকরণের একটি প্রকল্প প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মহাসড়কটিকে চার লেনে উন্নীত করার লক্ষ্যে সমীক্ষা চালানো হচ্ছে।

স্থানীয়দের মতে, দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনে গতি আনতে এই মহাসড়কের আধুনিকায়ন অত্যন্ত জরুরি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ad300