ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার খাজুরতলা আশ্রয়ণে মাদক ও পারিবারিক কলহে ঝরল ১টি তাজা প্রাণ: জুঁই

  • প্রকাশের সময় : May 8, 2026 ইং
বরগুনার খাজুরতলা আশ্রয়ণে মাদক ও পারিবারিক কলহে ঝরল ১টি তাজা প্রাণ: জুঁই ছবির ক্যাপশন: বরগুনার খাজুরতলা আশ্রয়ণে মাদক ও পারিবারিক কলহে ঝরল ১টি তাজা প্রাণ: জুঁই
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনায় মাদকের ভয়াল থাবা ও পারিবারিক সহিংসতার বলি হয়ে জুঁই (১৮) নামে এক তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন! গত রাতে বরগুনার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পে পৈতৃক জনশূন্য ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন তিনি,

ঘটনার প্রেক্ষাপট: নিহত জুঁইয়ের বাবা জুয়েল বরগুনার এম, আলী, হোটেলের একজন সাধারণ কর্মচারী। নিজের নামের সাথে মিলিয়ে শখ করে মেয়ের নাম রেখেছিলেন 'জুঁই'। মাত্র ১৭ বছর বয়সে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মারুফ নামক এক যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুঁই।

‘ইয়াবা’র ভয়াল থাবা: বিয়ের কিছুদিনের মধ্যেই জুঁই বুঝতে পারেন তার স্বামী মারুফ মরণনেশা ইয়াবায় পুরোপুরি আসক্ত। স্বামীকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে জুঁই আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু মাদকাসক্ত মারুফ সংশোধনের পরিবর্তে উল্টো জুঁইয়ের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

মর্মান্তিক পরিণতি: সম্প্রতি জুঁই অন্তঃসত্ত্বা হলে পারিবারিক কলহ আরো চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে যে, মারুফ ক্রমাগত তাকে গর্ভপাত করার জন্য চাপ দিচ্ছিলেন। দীর্ঘদিনের নির্যাতন এবং অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে মানসিকভাবে ভেঙে পড়েন জুঁই। গতকাল ৮-মে রাতে বাবার বাড়িতে কেউ না থাকায় এ সুযোগে তিনি আত্মহননের পথ বেছে নেন।

একটি সুন্দর সাজানো সংসার গড়ার স্বপ্ন মাদকের করাল গ্রাসে ছাই হয়ে গেল। জুঁইয়ের এই অকাল মৃত্যু আবারো সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মাদকের নেশা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার ও আগামীর সম্ভাবনাকে ধ্বংস করে দেয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণ

বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণ

ad300