ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার সাবেক পিআইও ওয়ালিউল ইসলাম দুর্নীতির অভিযোগে জেল হাজতে

  • প্রকাশের সময় : May 18, 2026 ইং
বরগুনার সাবেক পিআইও ওয়ালিউল ইসলাম দুর্নীতির অভিযোগে জেল হাজতে ছবির ক্যাপশন: বরগুনার সাবেক পিআইও ওয়ালিউল ইসলাম দুর্নীতির অভিযোগে জেল হাজতে
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর ও বেতাগী উপজেলার সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়ালিউল ইসলাম (ওরফে জি এম ওয়ালিউল ইসলাম)-এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দাখিল করেছে। বর্তমানে তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় কর্মরত রয়েছেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই ২০২৫ তারিখে বরগুনার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার চার্জশিট (নং-০৩) দাখিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত সপ্তাহের বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তে উঠে এসেছে, ২০২০-২০২১ অর্থবছরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার (মাটির কাজ) প্রকল্পে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়। অভিযোগ অনুযায়ী, কোটবাড়িয়া গ্রামের গণি মৃধার বাড়ি থেকে শামীম মৃধার বাড়ি পর্যন্ত রাস্তা এবং তুলসিবাড়িয়া গ্রামের শামসু খানের বাড়ি থেকে মালেক খানের বাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার কাজে দুর্নীতির ঘটনা ঘটে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পূর্বের প্রকল্প প্রাক্কলন গায়েব করে নতুন করে জালিয়াতির মাধ্যমে ভুয়া প্রাক্কলন প্রস্তুত করা হয়। এছাড়া সরেজমিনে পরিমাপক টিমের তদন্তে দেখা গেছে, নির্ধারিত পরিমাণের তুলনায় প্রায় ৯৬৭ দশমিক ২৪২ ঘনমিটার কম মাটির কাজ করা হয়েছে।

দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে, প্রকৃত কাজ না করেই অতিরিক্ত বিল উত্তোলনের মাধ্যমে মোট ১ লাখ ২১ হাজার ৯৭ টাকা ৭৩ পয়সা সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় মো. ওয়ালিউল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪৭৭(ক) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলাটি তদন্ত করেন দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক সোমা রানী সরকার। তদন্ত প্রতিবেদনের সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং সংশ্লিষ্ট পিআইও অফিসের আর্থিক ক্ষতি ও পরিমাপক সংক্রান্ত নথিপত্র সংযুক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার

টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার

ad300