‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় চাকরির প্রলোভনে নারীকে আটকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : Oct 4, 2026 ইং
বরগুনায় চাকরির প্রলোভনে নারীকে আটকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন ছবির ক্যাপশন: বরগুনায় চাকরির প্রলোভনে নারীকে আটকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
ad728

বিশেষ প্রতিনিধি, বরগুনা: বরগুনার পাথরঘাটায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে চট্টগ্রামে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের মামলায় মো. মাহবুব কারিকর (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত রোববার (৪ অক্টোবর) সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী নারী পাবেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ৩ জুন বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে মাহবুব ওই নারীকে তার স্বামীসহ চট্টগ্রামে নিয়ে যান। পরদিন অলংকার মোড় এলাকায় কৌশলে স্বামীকে রেখে ওই নারীকে নিয়ে যান তিনি। পরে তাকে একটি বাসায় দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। একপর্যায়ে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন ওই নারী।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২০১৪ সালের ২৩ জুন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মাহবুবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এদিকে, রায় ঘোষণার পর আসামি নিজেকে নির্দোষ দাবি করে উচ্চ আদালতে আপিলের কথা জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা: একদেশ এক QR

বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা: একদেশ এক QR

ad300