‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় জাল কাগজে জমির রেকর্ড নেওয়ায় সাবেক ইউপি সদস্য কারাগারে:

  • প্রকাশের সময় : Aug 18, 2026 ইং
বরগুনায় জাল কাগজে জমির রেকর্ড নেওয়ায় সাবেক ইউপি সদস্য কারাগারে: ছবির ক্যাপশন: বরগুনায় জাল কাগজে জমির রেকর্ড নেওয়ায় সাবেক ইউপি সদস্য কারাগারে:
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আবুল হোসেন গাজীকে জাল হলফনামা ও কাগজপত্র তৈরি করে সৎ ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার (১৭ আগস্ট) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন আবুল হোসেন। শুনানি শেষে জাল ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, মিউটেশন খতিয়ানসহ মামলার নথি পর্যালোচনা করে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, সৎ ভাই আব্দুস সোবাহান গাজীর জমি আত্মসাতের উদ্দেশ্যে আবুল হোসেন জাল কাগজপত্র তৈরি করেন। এসব নথিতে আব্দুস সোবাহান গাজী, নিজের মা ও সৎ মাকে একই ব্যক্তি হিসেবে দেখিয়ে ঘোষণাপত্র আদালতে দাখিলের অভিযোগও রয়েছে। এ ঘটনায় আব্দুস সোবাহান গাজী গত ১৯ জুলাই বেতাগী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। বর্তমানে আবুল হোসেন গাজী বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নূরুল ইসলাম মণি

বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নূরুল ইসলাম মণি

ad300