‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! বেতাগীতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা বরগুনায় মরহুম তারিকুজ্জামান টিটু মিনি-বার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমতলীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১ বামনায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক তিনজন! বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ ‘গুরু’ ওরফে সোহেল খান গ্রেপ্তার! মিঠামইনে বিএনপি নেতা হত্যা: হাত কাটার জন্য ভাড়া করা হয় বরগুনার হেলালকে! আমতলীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ১ বরগুনায় তীব্র সার সংকট: বিপাকে পড়েছেন কৃষকেরা পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল বরগুনায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে: আতঙ্কে লাখো মানুষ আমতলীতে মাদ্রাসার স্টল দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বরগুনায় কিশোর আবিদকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ: জড়িতদের গ্রেপ্তারের দাবি বরগুনার ঢলুয়ায় দুর্যোগ প্রস্তুতিতে জাগোনারীর সচেতনতামূলক সভা বামনায় বিষখালী নদীর চর থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ!

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: হাত কাটার জন্য ভাড়া করা হয় বরগুনার হেলালকে!

  • প্রকাশের সময় : Oct 23, 2026 ইং
মিঠামইনে বিএনপি নেতা হত্যা: হাত কাটার জন্য ভাড়া করা হয় বরগুনার হেলালকে! ছবির ক্যাপশন: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম হত্যা মামলায় নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আটক বরগুনার বামনার মো. হেলালের একটি ফোনালাপে দাবি করা হয়েছে, জাহাঙ্গীরকে হত্যার জন্য নয়, হাত কেটে ফেলার উদ্দেশ্যে তাদের ভাড়া করা হয়েছিল।
ad728

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম হত্যা মামলায় নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আটক বরগুনার বামনা উপজেলার মো. হেলালের সঙ্গে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরীর ৯ মিনিট ১৮ সেকেন্ডের একটি ফোনালাপ প্রকাশ্যে এসেছে। এতে হেলাল দাবি করেন, জাহাঙ্গীরকে হত্যার জন্য নয়, তাঁর একটি হাত কেটে ফেলার উদ্দেশ্যে তাঁদের ভাড়া করা হয়েছিল। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর শিকদারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬- রাতে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ ঘটনায় হেলালসহ কয়েকজনকে আটক করা হয়। মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। গত ১৮ জুলাই নিহতের স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

হেলালের ফোনালাপে করা দাবি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে ভাইরাল হওয়া উপজেলা প্রকৌশলীর অডিও-র তদন্তে এলজিইডি

তালতলীতে ভাইরাল হওয়া উপজেলা প্রকৌশলীর অডিও-র তদন্তে এলজিইডি

ad300