‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বেতাগী শিশুকুঞ্জে এখন আর আসে না শিশুরা!!

  • প্রকাশের সময় : May 28, 2026 ইং
বেতাগী শিশুকুঞ্জে এখন আর আসে না শিশুরা!! ছবির ক্যাপশন: বেতাগী শিশুকুঞ্জে এখন আর আসে না শিশুরা!!
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার শিশু-কিশোরদের এক সময়ের জনপ্রিয় বিনোদনকেন্দ্র “ইউএনও শিশুকুঞ্জ” এখন কার্যত নিষ্ক্রিয় অবস্থায়। খেলাধুলার সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়া, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে এখানে শিশুদের উপস্থিতি অনেকটাই কমে গেছে।

পৌর প্রশাসন সূত্রে জানা যায়, শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের কথা বিবেচনা করে বেতাগী পৌরসভার উপজেলা পরিষদ পুকুরের পূর্বপাশে শিশুকুঞ্জটি নির্মাণ করা হয়। ২০২৪ সালে বরগুনার তৎকালীন জেলা প্রশাসক মো. শফিউল আলম এটি উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রথম কয়েক মাস বিকেল হলেই শিশুদের হাসি-আনন্দে মুখর থাকত শিশুকুঞ্জ এলাকা। দোলনা, রাইডসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জামে শিশুদের ভিড় থাকত চোখে পড়ার মতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে যথাযথ রক্ষণাবেক্ষণ ও নতুন উপকরণ সংযোজন না থাকায় ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকে শিশু ও অভিভাবকরা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শিশুকুঞ্জের অধিকাংশ খেলাধুলার সরঞ্জাম অচল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কোথাও মরিচা ধরেছে, কোথাও আবার ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে পার্কটি এখন প্রায় জনশূন্য।

স্থানীয় বাসিন্দা বিপুল হাওলাদার বলেন, “ভালো রাইড না থাকায় অনেক আগেই শিশুদের আগ্রহ কমে গেছে। নিরাপত্তার অভাবে অনেক অভিভাবক সন্তানদের এখানে আনতে চান না। সন্ধ্যার পর পর্যাপ্ত আলো না থাকায় জায়গাটি নির্জন হয়ে পড়ে।”

অভিভাবকদের অভিযোগ, শিশুকুঞ্জটি দ্রুত সংস্কার করে আধুনিক খেলাধুলার উপকরণ যুক্ত করা হলে শিশুদের জন্য আবারও এটি প্রাণবন্ত বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, শিশুকুঞ্জের বর্তমান অবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। দ্রুত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা শিশুশ্রম পরিদর্শন ও শ্রম ক্রাইসিস কমিটির সভা অন

বরগুনায় জেলা শিশুশ্রম পরিদর্শন ও শ্রম ক্রাইসিস কমিটির সভা অন

ad300