বরগুনা প্রতিনিধি: অভাব-অনটন ও নানা প্রতিকূলতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার মেয়ে সাওদা। তিনি বরগুনা সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। সাওদা বরগুনা সদর উপজেলার পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা আবদুল কুদ্দুস হাওলাদার একজন দরিদ্র বর্গাচাষি এবং মা গৃহিণী। পরিবারের আর্থিক সংকটের মধ্যেও বাবার কঠোর পরিশ্রম ও নিজের অদম্য ইচ্ছাশক্তিতে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৭৮ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাওদা জানান, বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণাই তার সাফল্যের মূল শক্তি। ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চান তিনি। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা পেলে সাওদা তার স্বপ্ন পূরণের পথে আরও এগিয়ে যেতে পারবেন।
দারিদ্র্যকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা
- প্রকাশের সময় : Nov 3, 2026 ইং
ছবির ক্যাপশন: দারিদ্র্যকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News