বরিশাল প্রতিনিধি: বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করে তিনটি দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ (র্যাব-৮)।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬)- দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর থানার পুরাকাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবি-৮ পটুয়াখালী ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে অভিযুক্ত বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে তাকে মারধর করা হয়। এতে ছাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ফয়সাল আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
বার্তা প্রেরক -
মোঃ রাশেদুল আহসান
স্কোয়াড্রন লিডার
কোম্পানী অধিনায়ক
এসআরবি-৮, সিপিসি-১,পটুয়াখালী
দৈনিক শেষকথা Seshkatha News