‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 🇧🇩

  • প্রকাশের সময় : Mar 26, 2026 ইং
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 🇧🇩 ছবির ক্যাপশন: বরগুনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 🇧🇩
ad728
✍️বরগুনা প্রতিনিধি: বরগুনায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের সার্কিট হাউজসংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।


জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, জেলা বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিকে বিএনপি নেতা নজরুল ইসলাম মোলার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরাও শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শপথ পাঠ করেন।

২৬শে মার্চ, ২০২৬ খ্রিঃ সকাল ০৯ঃ০০ ঘটিকায় বরগুনা জেলা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, বরগুনা জেলা পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার ও পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) অভিবাদন গ্রহন করেন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন এবং অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করেন, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আতিকুল ইসলাম, এনডিসি সাইফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ সালাহ্‌উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বরগুনাসহ বিভিন্ন সরকারী/বেসরকারি প্রতিষ্ঠানের উপরস্ত কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ। এ সময় বরগুনা জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ-ও উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
৭ জুন ২০২৬ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৭ জুন ২০২৬ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300