‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

  • প্রকাশের সময় : Mar 12, 2026 ইং
বরগুনায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী ছবির ক্যাপশন:
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বরগুনা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বরগুনা সদরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস. এম. সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য গাড়ি সুবিধা, মাদকদ্রব্য প্রতিরোধ, গুজব প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করার বিষয়।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ সঞ্চালনা করেন। নারী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন এবং শেষে সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনসচেতনতা বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু:

কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু:

ad300