‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

  • প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
বরগুনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ছবির ক্যাপশন: বরগুনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের বাজারের দক্ষিণ পাশে গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পূর্বপাশে শিমুল মৃধার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটিতে গরিবানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার মাস্টারের ছেলে শিপন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আগুনে পরিবারের প্রায় সব আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৪ মে রবিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা :

২৪ মে রবিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা :

ad300