‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে কচুরীপানা অপসারণে অনিয়মের অভিযোগ!

  • প্রকাশের সময় : Sep 7, 2026 ইং
আমতলীতে কচুরীপানা অপসারণে অনিয়মের অভিযোগ! ছবির ক্যাপশন: আমতলীতে চাওড়া বন্ধ নদীতে যন্ত্র দিয়ে কচুরীপানা কাটার দৃশ্য
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে চাওড়া বন্ধ নদী ও শাখা নদীর প্রায় ১৫ কিলোমিটার এলাকায় কচুরীপানা অপসারণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দরপত্রের শর্ত অনুযায়ী শিকড়সহ কচুরীপানা অপসারণের বদলে যন্ত্র দিয়ে শুধু উপরিভাগ কেটে নদীতেই ফেলে রাখা হচ্ছে। এতে কচুরীপানা পুনরায় ছড়িয়ে পড়ার পাশাপাশি পানি ও পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৩ সালে ‘সুবন্দী প্রকল্পের’ আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নদীর ১৫ কিলোমিটার অংশ পরিষ্কারের কাজ পান পটুয়াখালীর ঠিকাদার বশির উদ্দিন। সরেজমিনে দেখা যায়, যন্ত্র দিয়ে কচুরীপানা কাটা হলেও অধিকাংশ গোড়া নদীতে রয়ে গেছে এবং কাটা অংশও পুরোপুরি অপসারণ করা হয়নি। অভিযোগের পর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান ঠিকাদারকে নোটিশ দিয়েছেন। দরপত্রের শর্ত না মানলে বিল পরিশোধ করা হবে না বলে জানানো হয়েছে। ঠিকাদারের ম্যানেজার শ্রমিকদের পানিতে নামতে অনীহার কারণে যন্ত্র ব্যবহারের দাবি করেছেন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শর্ত অনুযায়ী গোড়াসহ কচুরীপানা অপসারণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!

এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!

ad300