‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বেতাগীতে কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : Oct 18, 2026 ইং
বেতাগীতে কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: বেতাগীতে কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি
ad728

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। এ সময় বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মনি শংকর ও বরুণ কৃষ্ণ কর্মকার চীফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তাঁরা। এ সময় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ গঠনের বিষয়গুলো এ পরিদর্শনে গুরুত্ব পায়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত

ad300