‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: সালিশ বৈঠকে ১০ জুতার বাড়ি!

  • প্রকাশের সময় : Oct 10, 2026 ইং
বরগুনায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: সালিশ বৈঠকে ১০ জুতার বাড়ি! ছবির ক্যাপশন: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ১০ বছরের এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা না করে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে অভিযুক্তকে মাত্র ১০টি জুতার বাড়ি দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় মো. ছালেক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সালিশ বৈঠকে অভিযুক্তকে ১০টি জুতার বাড়ি দিয়ে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটিকে ডেকে নিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন অভিযুক্ত ব্যক্তি। বাড়ি ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। ভুক্তভোগীর মা অভিযোগ করেন, আর্থিক অসচ্ছলতার কারণে তারা প্রতিবাদ করতে পারেননি। ঘটনার পর তার মেয়ে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি ফৌজদারি অপরাধ; সালিশের মাধ্যমে মীমাংসার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি খতিয়ে দেখে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি বৃ

বরগুনায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি বৃ

ad300