বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ১৪ জন নারী মৎস্যজীবীকে বিকল্প জীবিকায়নের জন্য প্রথম ধাপের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে উত্তরণের নেতৃত্বে পরিচালিত ফিশনেট প্রকল্পের আওতায় উপকারভোগীদের নিজস্ব নগদ অ্যাকাউন্টে মোট ১ লাখ ৭৪ হাজার টাকা পাঠানো হয়। তাঁদের মধ্যে ছয়জন মুদি ও চায়ের দোকান পরিচালনা এবং আটজন সেলাই ও টেইলারিংয়ের কাজে এ সহায়তা পাবেন। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অধীন ওশান গ্র্যান্টস প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটির লক্ষ্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং উপকূলীয় পরিবারের জীবনমান উন্নয়নে সহায়তা করা।
বরগুনায় ১৪নারী মৎস্যজীবী পেলেন বিকল্প জীবিকায়ন সহায়তা
- প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ১৪ জন নারী মৎস্যজীবীকে বিকল্প জীবিকায়নের জন্য প্রথম ধাপের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উত্তরণের পরিচালিত ফিশনেট প্রকল্পের আওতায় ও ওশান গ্র্যান্টস প্রোগ্রামের সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News