‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তিনদিন পর পাথরঘাটার নিখোঁজ জেলে শাহীন জীবিত উদ্ধার!

  • প্রকাশের সময় : Sep 10, 2026 ইং
তিনদিন পর পাথরঘাটার নিখোঁজ জেলে শাহীন জীবিত উদ্ধার! ছবির ক্যাপশন: বঙ্গোপসাগরে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজের তিন দিন পর জীবিত উদ্ধার হওয়া জেলে শাহীন।
ad728

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া জেলে শাহীনকে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে পাথরঘাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে গাঙ্গের আইনের কাছে মাছ ধরার সময় অন্য একটি ট্রলারের ধাক্কায় সাগরে পড়ে যান শাহীন। এরপর মাছ ধরার একটি ফ্লোট ধরে ভাসমান অবস্থায় সাগরে টিকে থাকেন তিনি।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) মাছ ধরারত এফবি মরিয়ম ট্রলারের মাঝি আবদুল্লাহ ভাসমান অবস্থায় শাহীনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয় এবং পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে শাহীনকে উদ্ধারে ট্রলার মালিক ও জেলে সমিতির উদ্যোগে একাধিক ট্রলার সাগরে পাঠিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়।

এদিকে জেলে নেতারা সাগরে নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারে আধুনিক ও উন্নতমানের উদ্ধারযান এবং প্রয়োজনীয় উদ্ধারব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত আধুনিক উদ্ধারযান না থাকায় অনেক সময় নিখোঁজ জেলেদের জীবিত উদ্ধার করা সম্ভব হয় না।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে এক যুবককে কুপিয়ে হত্যা

আমতলীতে এক যুবককে কুপিয়ে হত্যা

ad300