অলিউল্লাহ্ ইমরান, বরগুনা: “শিক্ষিত মেয়ে, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে বরগুনা সদর উপজেলায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ বাইসাইকেল বিতরণ করা হয়। দূরবর্তী এলাকা থেকে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্রীদের দেওয়া এসব বাইসাইকেলের ফলে তাদের যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ আরও সহজ ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
বরগুনায় মেধাবী ছাত্রীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাইসাইকেল বিতরণ
- প্রকাশের সময় : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News