বরগুনা জেলা সংবাদদাতা : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ প্রশমন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে প্রবীণ সাংবাদিক মনির হোসেন কামালকে সভাপতি এবং সাংবাদিক আবু জাফর মোঃ সালেহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর কবির মৃধা। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরগুনা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মনির হোসেন কামাল। সঞ্চালনা করেন সাংবাদিক আবু জাফর মোঃ সালেহ। সভায় স্বাগত বক্তব্য দেন বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড জেন্ডার এমপাওয়ারমেন্ট (ব্রিজ) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন আরা লিনা। নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌসী মহুয়া, সাইদুল ইসলাম মন্টু ও শফিকুল ইসলাম খোকন। যুগ্ম সম্পাদক হয়েছেন মোসা. লামিয়া। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাসির মোল্লা। মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী হয়েছেন হাইরাজ মাঝি এবং যুব সম্পৃক্ততা সমন্বয়কারী হয়েছেন মো. সজিব হোসেন।
এ ছাড়া নারী বিষয়ক সম্পাদক হিসেবে মোসা. শারমিন, দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে সোহাগ আকন এবং প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে শারমিন আরা লিনা দায়িত্ব পেয়েছেন। কমিটির নির্বাহী সদস্যরা হলেন মহসিন খান, মো. মোস্তাফিজ, মোসাঃ রোজিনা আক্তার, সঙ্গীতা বারী ও নাঈম হোসাইন। ফোরামের পরিচালনানীতিমালা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখাই এ সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি জলবায়ু অভিযোজন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় জোরদারে কাজ করবে ফোরাম। ফোরামের কার্যক্রমের মধ্যে রয়েছে স্থানীয় জলবায়ু সংকট ও দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়, তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রচার, গবেষণা এবং নীতিনির্ধারণী পর্যায়ে স্থানীয় জনগণের সমস্যা তুলে ধরা। এ ছাড়া জলবায়ু সহনশীল উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু অর্থায়নসংক্রান্ত নীতিমালা মূল্যায়নেও ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে। পরিচালনানীতিমালায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে জলবায়ু অভিযোজনসংক্রান্ত সুশাসন নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বরগুনা উপকূলীয় জেলা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকি মোকাবিলায় এ ফোরাম কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে জলবায়ু সহনশীল উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সম্মিলিত উদ্যোগ গ্রহণই হবে ফোরামের অন্যতম প্রধান কাজ। নতুন কমিটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বরগুনায় ক্লাইমেট এ্যাকশন ফোরামের নবগঠিত কমিটি:-
০১। সভাপতি - মনির হোসেন কামাল
০২। সহ-সভাপতি: ফেরদৌসী মহুয়া
০৩। সহ-সভাপতি: সাইদুল ইসলাম মন্টু
০৪। সহ-সভাপতি: শফিকুল ইসলাম খোকন
০৫। সাধারণ সম্পাদক: আবু জাফর সালেহ
০৬। যুগ্ম সম্পাদক: মোসা: লামিয়া
০৭। সাংগঠনিক সম্পাদক: জাহাঙ্গীর কবির মৃধা
০৮। কোষাধ্যক্ষ: মোঃ নাসির মোল্লা
০৯। মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী: হাইরাজ মাঝি
১০। যুব সম্পৃক্ততা সমন্বয়কারী: মোঃ সজিব হোসেন
১১। নারী বিষয়ক সম্পাদক: মোসা: শারমিন
১২। দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সোহাগ আকন
১৩। প্রোগ্রাম সমন্বয়কারী: শারমিন আরা লিনা
১৪। নির্বাহী সদস্য: মহসিন খান
১৫। মোঃ মোস্তাফিজ
১৬। মোহাম্মদ রোজিনা আক্তার
১৭। সঙ্গীতা বারীক
১৮। নাঈম হোসাইন
দৈনিক শেষকথা Seshkatha News