ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১ ও গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : May 16, 2026 ইং
বেতাগীতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১ ও গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: বেতাগীতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১ ও গ্রেপ্তার ৩
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় একই রাতে দুটি পৃথক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। অন্য একটি বাড়িতে গৃহকর্তা ও তার স্ত্রীকে মারধর করে জখম করা হয়েছে। ঘটনাগুলোর পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে বেতাগী সদর ইউনিয়নের বেইলিব্রিজ এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খলিলুর রহমানের বাড়িতে প্রথম ডাকাতির ঘটনা ঘটে।

সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করলে খলিলুর রহমানের ছেলে মো. রিফাত বিন রিমন (২৫) প্রায় ১০ জন ডাকাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রিমন পায়ে গুলিবিদ্ধ হন।

পরে ডাকাত দল ঘর থেকে নগদ ৭৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহত রিমনকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

একই রাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামে আলতাফ ফকিরের বাড়িতে দ্বিতীয় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরে ঢুকে গৃহকর্তা আলতাফ হোসেন (৬৫) ও তার স্ত্রী ফরিদ বেগমকে (৫৫) মারধর করে আহত করে। এ সময় ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডাকাতির পরপরই পুলিশ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। শনিবার সকালে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর হোসনাবাদ গ্রামের সগীর আলম খলিফা (৪৫), তার ছেলে সৌরভ আলম খলিফা (১৮) এবং বেতাগী শহরের অটোচালক সাইফুল (২০)।

বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ad300