‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনায় অনুমোদনহীন ইঞ্জিন অয়েল কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার মালামাল জব্দ

  • প্রকাশের সময় : Nov 8, 2026 ইং
বরগুনায় অনুমোদনহীন ইঞ্জিন অয়েল কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার মালামাল জব্দ ছবির ক্যাপশন: বরগুনায় অনুমোদনহীন ইঞ্জিন অয়েল কারখানায় অভিযান: জরিমানা ৭০ হাজার ও জব্দ সাড়ে ৩ লাখ টাকার মালামাল!
ad728

মোঃ সাইফুল ইসলাম সোহেল | বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অনুমোদন ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। গত রোববার (৮ নভেম্বর ২০২৬)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরগুনা কার্যালয়ের পরিদর্শক আশিকুর রহমান। জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘গেইন সুপার’ প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই নিজস্ব ব্র্যান্ডের নামে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন আকারের ক্যান, ব্যারেল ও বালতিতে এসব পণ্য প্যাকেজিং করতে দেখা যায়। এ সময় পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, মূল্য এবং উৎপাদনস্থলের ঠিকানাসহ ভোক্তার জন্য প্রয়োজনীয় তথ্যের যথাযথ উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি পণ্য মোড়কজাতকরণের প্রয়োজনীয় নিবন্ধনও ছিল না বলে জানায় জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৮৪ কার্টন কালো ক্যান, ৬০ কার্টন কমলা ক্যান, ১ হাজার ৩০টি খালি ব্যারেল, ৬টি পাঁচ লিটারের মবিলের বোতল, ১৮১টি এক লিটারের মবিলের বোতল এবং ১ হাজার ৩০টি খালি প্লাস্টিকের বালতি জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা। জেলা প্রশাসন জানায়, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪ ধারায় মোড়কজাত পণ্যের নিবন্ধন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখের বাধ্যবাধকতা রয়েছে। আইন অমান্য করায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক প্রতারণা রোধে জেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান চলবে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ আরও জোরদার করা হবে।

সচেতন মহলের মতে, শুধু জরিমানা ও মালামাল জব্দের মধ্যেই অভিযান সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্যের সরবরাহব্যবস্থা, বাজারজাতকরণ এবং গুণগত মানও খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি বরগুনার বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েল ও মবিলের মান যাচাইয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে না পারায় UNO-এর হ

বরগুনায় ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে না পারায় UNO-এর হ

ad300