‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনায় চলন্ত অটোরিকশায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বাঁচতে গাড়ি থেকে লাফ

  • প্রকাশের সময় : Nov 4, 2026 ইং
বরগুনায় চলন্ত অটোরিকশায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বাঁচতে গাড়ি থেকে লাফ ছবির ক্যাপশন: বরগুনায় চলন্ত অটোরিকশায় এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ: আত্মরক্ষায় চলন্ত গাড়ি থেকে লাফ!
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া এলাকায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে চলন্ত অটোরিকশায় এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় আত্মরক্ষার জন্য চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয় ওই ছাত্রী। এ ঘটনায় এক যাত্রী ও অটোরিকশাচালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

দৈনিক বিডি ক্রাইম টাইমসের ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঘটবাড়িয়া বাজারসংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী চান্দুখালী থেকে কোচিং শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে বাদামতলা স্টেশন থেকে ওঠা এক যাত্রী ও চালক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে উত্যক্তকারী যাত্রী তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করলে আত্মরক্ষায় চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয় ছাত্রীটি। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সামনে পড়ে গেলে চালকের দূরদর্শিতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় সে। স্থানীয় পেট্রোল পাম্পের কর্মচারী ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত ব্যক্তির দোকানের সামনে উত্তেজিত লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য কাইয়ুমও ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন প্রায় ৬৭ হা

বরগুনার গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন প্রায় ৬৭ হা

ad300