ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে তালাক দেওয়া স্ত্রীর বাড়িতে হামলা ও শাশুড়িসহ দুই নারী কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : Mar 29, 2026 ইং
আমতলীতে তালাক দেওয়া স্ত্রীর বাড়িতে হামলা ও শাশুড়িসহ দুই নারী কুপিয়ে জখম ছবির ক্যাপশন: আমতলীতে তালাক দেওয়া স্ত্রীর বাড়িতে হামলা ও শাশুড়িসহ দুই নারী কুপিয়ে জখম
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে তালাক দেওয়া স্ত্রীর বাড়িতে গিয়ে শাশুড়ি ও শ্যালকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক জামাইয়ের বিরুদ্ধে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— তাসলিমা (৪৮) ও লামিয়া (২৫)। তাদের মধ্যে তাসলিমা তালাকপ্রাপ্ত স্ত্রী সাথী আক্তারের মা এবং লামিয়া তার ভাইয়ের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে বর্তমানে তারা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে অটোরিকশা চালক ইব্রাহিম (৩০)-এর সঙ্গে একই ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়।

অভিযোগ রয়েছে, গত তিন বছর ধরে ইব্রাহিম বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন এবং নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানকে প্রায়ই মারধর করতেন। এমনকি কয়েকবার সন্তানকে হত্যার উদ্দেশ্যে বাড়ির পুকুরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। এসব ঘটনার পর স্থানীয়দের উদ্যোগে শালিশ বৈঠকের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি কাজির মাধ্যমে উভয়ের সম্মতিতে তাদের তালাক সম্পন্ন হয়।

তালাকের এক মাসের মধ্যে ইব্রাহিম পুনরায় স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সাথী আক্তার সংসার করতে অস্বীকৃতি জানান। এরই জেরে শুক্রবার দুপুরে ইব্রাহিম গাছ কাটার দা নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জোরপূর্বক স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাথীর মা তাসলিমা ও ভাইয়ের স্ত্রী লামিয়া বাধা দিলে তিনি তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আমতলী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে ল্যাংগুয়েজক্লাব,মাল্টিমিডিয়া ক্লাসরুম ও 'ওয়ান চাইল্

তালতলীতে ল্যাংগুয়েজক্লাব,মাল্টিমিডিয়া ক্লাসরুম ও 'ওয়ান চাইল্

ad300