বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’ এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। উপজেলা পরিষদ ক্যাম্পাসে ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঠাগারটির অভ্যন্তরীণ সাজসজ্জা ও বই গোছানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উপজেলা প্রশাসন ও বেতাগী পৌরসভার অর্থায়নে নির্মিত পাঠাগারটির ভবন গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মণি, এমপি উদ্বোধন করেন। এখানে মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ধর্ম, পর্যটন ও ক্যারিয়ারবিষয়ক বই রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের জ্ঞানচর্চা, মেধা বিকাশ এবং সুস্থ সংস্কৃতিচর্চার কেন্দ্র হিসেবে পাঠাগারটি গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানিয়েছেন, শিগগিরই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারটি সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।
দৈনিক শেষকথা Seshkatha News