ঢাকা প্রতিনিধি: নতুন সড়ক নির্মাণের তিন বছরের মধ্যে সড়ক নষ্ট হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে তা মেরামত করতে হবে। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের সংসদ নেতা তারেক রহমানের নির্দেশনায় এ শর্ত টেন্ডার চুক্তিতে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)
সরকারদলীয় সংসদীয় দলের সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, উন্নয়নকাজ হতে হবে জনগণের স্বার্থে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের মাধ্যমে। নিম্নমানের কাজের দায়ভার যেন জনগণকে বহন করতে না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সড়ক নির্মাণে গুণগত মান ও ঠিকাদারদের জবাবদিহি নিশ্চিত করা গেলে সরকারি অর্থের অপচয় কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক নির্মাণকাজের মান নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
দৈনিক শেষকথা Seshkatha News