‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তালতলীর নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে অনিয়মের অভিযোগে প্রধান মাঝি চাকরিচ্যুত

  • প্রকাশের সময় : Apr 24, 2026 ইং
তালতলীর নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে অনিয়মের অভিযোগে প্রধান মাঝি চাকরিচ্যুত ছবির ক্যাপশন: তালতলীর নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে অনিয়মের অভিযোগে প্রধান মাঝি চাকরিচ্যুত
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে অনিয়ম ও তথ্য পাচারের অভিযোগে বেসামরিক প্রধান মাঝি মো. কালাম মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে নিদ্রাসকিনা কোস্ট গার্ড স্টেশনে বেসামরিক প্রধান মাঝি হিসেবে যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, কোস্ট গার্ডের নদী ও সাগরে পরিচালিত অভিযানের গোপন তথ্য জেলেদের কাছে পাচার করে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করতেন তিনি। এতে অভিযানের কার্যকারিতা ও সফলতা ব্যাহত হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোস্ট গার্ড কর্তৃপক্ষ একাধিকবার তাকে সতর্ক করলেও তিনি আচরণে পরিবর্তন আনেননি। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চাকরি থেকে অব্যাহতি দেয়।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা রক্ষা ও বাহিনীর স্বার্থে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে চাকরিচ্যুত মো. কালাম মিয়া বলেন, “আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমার জানা নেই।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত

বামনায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত

ad300