‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

অবৈধ কারেন্টজাল প্রতিরোধে বেতাগীতে মোবাইল কোর্ট

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
অবৈধ কারেন্টজাল প্রতিরোধে বেতাগীতে মোবাইল কোর্ট ছবির ক্যাপশন: অবৈধ কারেন্টজাল প্রতিরোধে বেতাগীতে মোবাইল কোর্ট
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার নদ-নদীতে অবৈধ কারেন্টজাল ব্যবহার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (১২ মে) পরিচালিত এ অভিযানে একজনকে দণ্ড প্রদান করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন। এ সময় মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদ-নদীতে অবাধে কারেন্টজাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ও জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে মৎস্য সম্পদ রক্ষা এবং আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে অবৈধ কারেন্টজাল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ও সাজা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মৎস্য সম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা

পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা

ad300