বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌর শহরের স্টেডিয়াম এলাকা থেকে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬)- দুপুরের দিকে সোহেল ওরফে ‘পিচ্চি সোহেল’ নামক এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন। এরপর থেকে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট!!
এদিকে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একেকজনের ভিন্ন ভিন্ন দাবি উঠেছে। কয়েকজন নেটিজেনের দাবি, সোহেল মানসিকভাবে ভারসাম্যহীন এবং স্টাফ কোয়ার্টার এলাকাতেই তার বেড়ে ওঠা। আবার কেউ কেউ শত্রুতার জেরে তাকে ছিনতাইকারী হিসেবে অপবাদ দিয়েও আটক করানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন!!
ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন ---
তবে সোহেলের বিরুদ্ধে ছিনতাইয়ের মতো অভিযোগের সত্যতা কিংবা তার মানসিক অবস্থার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি! অহেতুক কোন নিরাপরাধ অথবা মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি যেন বিনা অপরাধে জেল না খাটে সে ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি জানিয়েছেন নেটিজেনরা!!
দৈনিক শেষকথা Seshkatha News