‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : Aug 12, 2026 ইং
বরগুনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবির ক্যাপশন: বরগুনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ad728
বরগুনা প্রতিনিধি: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বরগুনায় শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পুষ্টিবিষয়ক উন্মুক্ত চিত্রাঙ্কনে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা মা, শিশু ও পরিবারকেন্দ্রিক বিষয় নিয়ে ছবি আঁকে। অনুষ্ঠানে শিশুদের আঁকা ছবিতে মাতৃদুগ্ধের গুরুত্ব, পুষ্টি ও পারিবারিক সচেতনতার নানা দিক ফুটে ওঠে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন ও ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সংস্থা আয়োজনে সহযোগিতা করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানজিলা তমা। বক্তারা বলেন, শিশুদের মধ্যে পুষ্টি ও মাতৃদুগ্ধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের সৃজনশীল মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পরীক্ষায় নকলমুক্ত করতে প্রস্ত

আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পরীক্ষায় নকলমুক্ত করতে প্রস্ত

ad300