নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা শহরের ‘গ্রীন আপেল গার্মেন্টস’ শোরুমে ক্রেতা সেজে ঢুকে এক মিনিটের মধ্যে একটি ড্রেস চুরির অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। দোকান কর্তৃপক্ষের দাবি, ব্যস্ততার সুযোগ নিয়ে তরুণীটি কৌশলে একটি ড্রেস ব্যাগে ঢুকিয়ে কোনো কিছু না কিনেই দ্রুত শোরুম ত্যাগ করেন। ঘটনার পুরো দৃশ্য শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তরুণীকে শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ব্যবসায়ীদের দোকানে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
বরগুনায় কাপড়ের দোকানে চুরি: সিসিটিভিতে এক তরুণীর কাণ্ড!
- প্রকাশের সময় : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় কাপড়ের দোকানে চুরি: সিসিটিভিতে এক তরুণীর কাণ্ড!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News