‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্ত পলাতক, সহায়তাকারী আব্দুল হক!

  • প্রকাশের সময় : Jul 25, 2026 ইং
বরগুনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্ত পলাতক, সহায়তাকারী আব্দুল হক! ছবির ক্যাপশন: বরগুনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্ত পলাতক, সহায়তাকারী আব্দুল হক!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ী পাতাকাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বিকেলে প্রবাসী আইয়ুব মিয়ার বাড়িতে প্রবেশ করে তার পাঁচ বছর বয়সী একমাত্র কন্যা আফিফাকে একা পেয়ে নুর হোসেন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। স্থানীয়দের দাবি, পরে অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে রাখা হলেও এক পর্যায়ে আব্দুল হক মিয়া নামে এক ব্যক্তি তাকে পালিয়ে যেতে সহায়তা করেন। এরপর থেকে নুর হোসেন আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, শিশু ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধে অভিযুক্তকে পালাতে সহায়তা করাও শাস্তিযোগ্য অপরাধ। তাই নুর হোসেনকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি তাকে পালাতে সহায়তার অভিযোগে আব্দুল হক মিয়ার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী জানান, বিষয়টি বরগুনা সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। থানা পুলিশ তাদের আশ্বস্ত করেন দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে---

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে

বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে

ad300