‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
ad728
আতিকুর রহমান আতিক। ইউনিয়ন প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার খাজুরতলা আদর্শ গ্রামে ছিন্নমূল মানুষের জন্য বেরিবাঁধ নির্মাণের দাবিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২০ মে) অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজুরতলা আদর্শ গ্রাম ছিন্নমূল কমিটির সভাপতি মোঃ হাসেম মাঝি। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি।

সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক বরগুনা সদর উপজেলা বিএনপি অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন, সাবেক সভাপতি ২নং গৌরীচন্না বিএনপি অ্যাডভোকেট মুহাঃ রুহুল আমিন, বরগুনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ও খাজুরতলা আদর্শ গ্রাম ছিন্নমূল কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁন এবং বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল।

এছাড়া দক্ষিণ খাজুরতলা আদর্শ গ্রাম ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি মোঃ নুরু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলাকার ছিন্নমূল জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত বেরিবাঁধ নির্মাণের দাবি জানান। তারা বলেন, উপকূলীয় এই অঞ্চলে জোয়ার, ভাঙন ও জলাবদ্ধতায় স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই টেকসই বেরিবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

স্থানীয় সংবাদ পত্রের ইউনিয়ন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে ঘটনাস্থলে না থেকেও মারধরের মামলায় দুই এইচএসসি পরীক্

তালতলীতে ঘটনাস্থলে না থেকেও মারধরের মামলায় দুই এইচএসসি পরীক্

ad300