‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার

  • প্রকাশের সময় : Jun 12, 2026 ইং
বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার আমতলী উপজেলার কল্যাণপুর স্ট্যান্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়া একটি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাখিটিকে স্থানীয় সচেতন ও প্রকৃতিপ্রেমী ব্যক্তিদের তত্ত্বাবধানে চিকিৎসা ও পরিচর্যার আওতায় রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কল্যাণপুর স্ট্যান্ড এলাকায় উড়ার সময় একটি লক্ষ্মী প্যাঁচা দুর্ঘটনাবশত বিদ্যুৎ লাইনের তারের সংস্পর্শে এসে শর্ট খেয়ে গুরুতর আহত হয়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় কয়েকজন প্রকৃতিপ্রেমী ও সচেতন ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পাখিটিকে উদ্ধার করেন। উদ্ধারকারী দলের সদস্যরা হলেন - আল আমিন (বাবু), বায়েজীদ দফাদার, মোস্তফা, সামীম ও খলিল জানিয়েছেন, পাখিটির শরীরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত পাখিটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। পাখিটি সুস্থ হয়ে উঠলে তাকে পুনরায় তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এমন মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা আহত বন্যপ্রাণী রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রকৃতিপ্রেমীদের আশা, যথাযথ চিকিৎসা শেষে লক্ষ্মী প্যাঁচাটি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও তার আবাসস্থলে ফিরে যেতে সক্ষম হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংবাদ প্রকাশের পর তালতলীর কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ

সংবাদ প্রকাশের পর তালতলীর কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ

ad300