বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা জেলায় কড়ইতলা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি এমপি।
গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News