‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে ধানের বীজ কিনে প্রতারণা: ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক

  • প্রকাশের সময় : Sep 18, 2026 ইং
আমতলীতে ধানের বীজ কিনে প্রতারণা: ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক ছবির ক্যাপশন: আমতলীতে ধানের বীজ কিনে প্রতারণা: ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক কৃষক!
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা এলাকায় ব্রি-৯৮ জাতের ধানের বীজ কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন দুই শতাধিক কৃষক। বীজ রোপণের প্রায় পাঁচ মাস পরও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। একই জমিতে আমন চাষ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছুরিকাটা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ধানের গোছা হাতে নিয়ে অভিযোগ করেন, আমতলী পৌর শহরের বাঁধঘাট এলাকার বীজ ডিলার মো. খালেক হাওলাদারের কাছ থেকে তাঁরা ব্রি-৯৮ জাতের বীজ কিনে আউশ চাষ করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ধানে কাঙ্ক্ষিত ফলন আসেনি। কৃষকদের অভিযোগ, ব্রি-৯৮-এর নামে অন্য জাতের বীজ দেওয়া হয়েছে।

কৃষক দুলাল হাওলাদার বলেন, তিনি ৮ একর জমিতে ওই বীজের চারা রোপণ করলেও ফলন পাননি। এতে তাঁর আমন চাষও অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষক দেলোয়ার গাজী ও রনি আহমেদসহ অন্যরাও ক্ষতিপূরণ ও ডিলারের শাস্তির দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে ডিলার মো. খালেক হাওলাদার বলেন, তিনি কোম্পানি থেকে যেভাবে বীজ পেয়েছেন, সেভাবেই কৃষকদের কাছে বিক্রি করেছেন; অন্য কোনো জাতের ধান প্যাকেটজাত করেননি!

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযোগের পর সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বীজ প্রত্যয়ন এজেন্সিকে জানানো হয়েছে। তারা সরেজমিনে বিষয়টি তদন্ত করবে। ডিলার বিধি ভঙ্গ করে বীজ বিক্রি করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বিষয়টি জেনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় ১০০ ট্রলারে সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতর

পাথরঘাটায় ১০০ ট্রলারে সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতর

ad300