বরগুনা প্রতিনিধি: বরগুনার চরকলোনী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় সাবেক যুবদল নেতা অ্যাডভোকেট মুরাদ খান। তিনি আগামী পৌরসভা নির্বাচনে বরগুনায় মেয়র পদপ্রার্থী -
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে তাদের মাঝে কলম বিতরণ করেন।
এ সময় অ্যাডভোকেট মুরাদ খান আরও জানান, আগামীতে একই বিদ্যালয়ে অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহিত করা এবং বিনামূল্যে চিকিৎসাসেবার এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
দৈনিক শেষকথা Seshkatha News