‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তালতলীতে জাল ওয়ারিশ সনদে হোল্ডিং ও দাখিলা দেওয়ার অভিযোগ!

  • প্রকাশের সময় : Sep 28, 2026 ইং
তালতলীতে জাল ওয়ারিশ সনদে হোল্ডিং ও দাখিলা দেওয়ার অভিযোগ! ছবির ক্যাপশন: তালতলীতে জাল ওয়ারিশ সনদে হোল্ডিং ও দাখিলা দেওয়ার অভিযোগ!
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল বাশারের বিরুদ্ধে জাল ওয়ারিশ সনদের ভিত্তিতে নতুন হোল্ডিং খোলা ও খাজনার দাখিলা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বড়বগী মৌজার এসএ ১৭৭ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগে ১৬ দশমিক ১৯ একর জমি নিয়ে স্থানীয় ইসমাইল মল্লিক ও সিদ্দিকুর রহমান গংদের সঙ্গে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এর মধ্যে জাল ওয়ারিশ সনদ ব্যবহার করে ওই জমির বিষয়ে নতুন ৫৮৭২ নম্বর হোল্ডিং খোলা ও দাখিলা দেওয়া হয় বলে অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, ২৮ জানুয়ারি ২০২৪ তারিখের ১২/২৪ নম্বর ওয়ারিশ সনদটি বড়বগী ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর মিঞা জানান, ওই স্মারকে অন্য ব্যক্তির নামে ওয়ারিশ সনদ দেওয়া হয়েছিল এবং চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা হয়েছে। পরিষদের রেজিস্টারেও কথিত সনদের কোনো রেকর্ড নেই। এ বিষয়ে তহশিলদার আবুল বাশার বলেন, ওয়ারিশ সনদ দেখিয়ে আবেদন করায় হোল্ডিং ও দাখিলা দেওয়া হয়েছিল। পরে সনদে জটিলতা ধরা পড়ায় জমি বিক্রির অনুমতি স্থগিত করা হয়েছে। তার দাবি, দাখিলা প্রদান করলেই জমির মালিকানা প্রতিষ্ঠিত হয় না। এদিকে ওই দাখিলা ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে ভুক্তভোগীরা আবেদন করলে সংশ্লিষ্ট রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ করা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জাল ওয়ারিশ সনদ, হোল্ডিং ও দাখিলার বিষয়টি তদন্ত করে অবৈধ কাগজপত্র বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলী পৌরসভায় নিম্নমানের সড়ক নির্মাণ: জনমনে ক্ষোভ ও অস্বচ্ছত

আমতলী পৌরসভায় নিম্নমানের সড়ক নির্মাণ: জনমনে ক্ষোভ ও অস্বচ্ছত

ad300