‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : Sep 11, 2026 ইং
বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: বরগুনার স্টেডিয়াম এলাকায় ডিবির অভিযানে দম্পতিসহ ৩ জন মাদক কারবারি গ্রেপ্তার
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভার স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১,৭৫০ টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় ওসি ডিবি'র নেতৃত্বে এসআই মঞ্জুরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। প্রথমে পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলা স্টেডিয়ামের সামনে থেকে 
১ পিস ইয়াবাসহ মো. মিলন শিকদারকে (পিতা মৃত দুলাল শিকদার) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই ওয়ার্ডের গগন শিশু সদনের বিপরীতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিছানার তোষকের ভেতর থেকে আরও ১০৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১,৭৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী ছনিয়া ও সহযোগী মো. মনির হাওলাদার (৪নং ওয়ার্ড, জাকিরতবক) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩২ হাজার ৭০০ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৬ জুলাই ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

২৬ জুলাই ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300