বামনা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বামনা উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমিন শরিফ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চিফ হুইপ বামনা, পাথরঘাটা ও বেতাগীসহ বরগুনার সব উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধভাবে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে এখন কোনো সংখ্যালঘু সম্প্রদায় বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”
তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক শেষকথা Seshkatha News