বেতাগী প্রতিনিধি: জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি,,
গত রোববার (১৮ অক্টোবর ২০২৬) উদ্বোধন করা এ পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীল চিন্তাভাবনা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পাঠাগারটি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি জ্ঞানার্জন ও মুক্তচিন্তার চর্চায় কার্যকর ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার ইউএনও ও বেতাগী থানার ওসি।
দৈনিক শেষকথা Seshkatha News