বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা মরহুম তারিকুজ্জামান টিটুর স্মরণে আয়োজিত মিনি-বার নাইট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বরগুনা টাউন হল মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে বরগুনা পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ড জয়লাভ করে -
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাডভোকেট মুরাদ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দৈনিক শেষকথা Seshkatha News