‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বামনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন চিফ হুইপ

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
বামনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন চিফ হুইপ ছবির ক্যাপশন: বরগুনার বামনায় সরকারের জনকল্যাণমুখী পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি।
ad728

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিককাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, উপজেলা বিএনপির সহসভাপতি ও বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক সোয়েব, বামনা সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. রহমান মল্লিক এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির জমাদ্দার। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি জনকল্যাণমুখী ও সময়োপযোগী পাইলট প্রকল্প। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা ও সামাজিক নিরাপত্তার সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকার কাজ করছে। একই সঙ্গে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও তিনি পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয়দের সহযোগিতায় ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ জুন ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

৩ জুন ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300